ঢাকা    মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩
Bangla Lead

হালান্ডের জোড়া গোলে ইরাককে উড়িয়ে দিল নরওয়ে

ছবি : সংগৃহিত
ফলো করুন

বিশ্বকাপের মঞ্চে দারুণ শুরু করেছে নরওয়ে। গ্রুপ ‘আই’-এর ম্যাচে ইরাককে ৪-১ গোলে হারিয়ে বড় জয় তুলে নিয়েছে তারা। দলের জয়ে সামনে থেকে নেতৃত্ব দেন তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ড। ম্যাচে জোড়া গোল করে নিজের সামর্থ্যের আরেকবার প্রমাণ দেন তিনি।

বোস্টনের স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে নরওয়ে। বল দখল ও আক্রমণে এগিয়ে থাকা দলটি ২৯তম মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায়। বাম দিক থেকে ডেভিড মোলারের ক্রসে পা ছুঁইয়ে বল জালে পাঠান হালান্ড। বিশ্বকাপের প্রথম ম্যাচেই গোলের স্বাদ পান নরওয়ের এই তারকা ফরোয়ার্ড।

তবে গোল হজমের পর ম্যাচে ফেরার চেষ্টা করে ইরাক। ৩৯তম মিনিটে আমির আল আম্মারির ক্রস থেকে দুর্দান্ত হেডে গোল করেন আইমেন হুসেইন। তার গোলে সমতায় ফেরে ইরাক, ম্যাচেও ফিরে আসে উত্তেজনা।

কিন্তু ইরাকের স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয়নি। সমতায় ফেরার মাত্র চার মিনিট পর আবারও এগিয়ে যায় নরওয়ে। ৪৩তম মিনিটে ইরাকের গোলরক্ষক জালাল হাসানের ভুলে বল পেয়ে যান হালান্ড। সুযোগ কাজে লাগিয়ে নিজের দ্বিতীয় গোল করেন তিনি।

দ্বিতীয়ার্ধেও ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখে নরওয়ে। রক্ষণ সামলে পাল্টা আক্রমণে বারবার ইরাকের রক্ষণভাগে চাপ তৈরি করে তারা। লিও স্কিরি অস্টিগার্ডও গোল করে ব্যবধান বাড়ান। শেষ পর্যন্ত ৪-১ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে নরওয়ে।

এই জয়ে বিশ্বকাপ অভিযানটা আত্মবিশ্বাসের সঙ্গে শুরু করল নরওয়ে। অন্যদিকে বড় ব্যবধানে হেরে গ্রুপপর্বের শুরুতেই চাপে পড়ে গেল ইরাক।

ট্যাগ : নরওয়ে, ইরাক, আর্লিং হালান্ড, ফুটবল বিশ্বকাপ

Bangla Lead

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

হালান্ডের জোড়া গোলে ইরাককে উড়িয়ে দিল নরওয়ে

প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬

featured Image

বিশ্বকাপের মঞ্চে দারুণ শুরু করেছে নরওয়ে। গ্রুপ ‘আই’-এর ম্যাচে ইরাককে ৪-১ গোলে হারিয়ে বড় জয় তুলে নিয়েছে তারা। দলের জয়ে সামনে থেকে নেতৃত্ব দেন তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ড। ম্যাচে জোড়া গোল করে নিজের সামর্থ্যের আরেকবার প্রমাণ দেন তিনি।

বোস্টনের স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে নরওয়ে। বল দখল ও আক্রমণে এগিয়ে থাকা দলটি ২৯তম মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায়। বাম দিক থেকে ডেভিড মোলারের ক্রসে পা ছুঁইয়ে বল জালে পাঠান হালান্ড। বিশ্বকাপের প্রথম ম্যাচেই গোলের স্বাদ পান নরওয়ের এই তারকা ফরোয়ার্ড।

তবে গোল হজমের পর ম্যাচে ফেরার চেষ্টা করে ইরাক। ৩৯তম মিনিটে আমির আল আম্মারির ক্রস থেকে দুর্দান্ত হেডে গোল করেন আইমেন হুসেইন। তার গোলে সমতায় ফেরে ইরাক, ম্যাচেও ফিরে আসে উত্তেজনা।

কিন্তু ইরাকের স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয়নি। সমতায় ফেরার মাত্র চার মিনিট পর আবারও এগিয়ে যায় নরওয়ে। ৪৩তম মিনিটে ইরাকের গোলরক্ষক জালাল হাসানের ভুলে বল পেয়ে যান হালান্ড। সুযোগ কাজে লাগিয়ে নিজের দ্বিতীয় গোল করেন তিনি।

দ্বিতীয়ার্ধেও ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখে নরওয়ে। রক্ষণ সামলে পাল্টা আক্রমণে বারবার ইরাকের রক্ষণভাগে চাপ তৈরি করে তারা। লিও স্কিরি অস্টিগার্ডও গোল করে ব্যবধান বাড়ান। শেষ পর্যন্ত ৪-১ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে নরওয়ে।

এই জয়ে বিশ্বকাপ অভিযানটা আত্মবিশ্বাসের সঙ্গে শুরু করল নরওয়ে। অন্যদিকে বড় ব্যবধানে হেরে গ্রুপপর্বের শুরুতেই চাপে পড়ে গেল ইরাক।

Bangla Lead

সম্পাদক ও প্রকাশক: মুহাঃ উবায়দুল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা লিড