ঢাকা    মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩
Bangla Lead

আজ ঢাকার বায়ুমান সহনীয়, শীর্ষে লাহোর

আজ ঢাকার বায়ুমান সহনীয়, শীর্ষে লাহোর
ফাইল ছবি।
ফলো করুন

জলবায়ু পরিবর্তন ও মানবসৃষ্ট নানা কারণে বিশ্বজুড়ে বায়ুদূষণ বাড়লেও বুধবার (১৭ জুন) রাজধানী ঢাকার বায়ুর মান তুলনামূলকভাবে সহনীয় অবস্থায় রয়েছে। আইকিউএয়ারের সর্বশেষ সূচক অনুযায়ী, ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ৬৮, যা ‘মাঝারি’ শ্রেণিতে পড়ে।

বুধবার (১৭ জুন) সকালে প্রকাশিত আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, ৬৯ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় ঢাকার অবস্থান ২৮তম।

একই সময়ে ১৭৩ স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে পাকিস্তানের শহর লাহোর। ১৬২ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে উগান্ডার কাম্পালা এবং ১৫৯ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা।

এ ছাড়া, ১৫৭ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাসা। পঞ্চম অবস্থানে থাকা পাকিস্তানের লাহোরের একিউআই স্কোর ১৫৫।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, ৫১ থেকে ১০০-এর মধ্যে একিউআই স্কোরকে ‘মাঝারি’ ধরা হয়। এ ধরনের বায়ুর মান সাধারণ মানুষের জন্য গ্রহণযোগ্য হলেও অতিসংবেদনশীল ব্যক্তিদের ক্ষেত্রে সামান্য স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।

আইকিউএয়ারের সূচক অনুযায়ী, শূন্য থেকে ৫০ স্কোর ‘ভালো’, ১০১ থেকে ১৫০ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ এবং ১৫১ থেকে ২০০ ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।

অন্যদিকে, ২০১ থেকে ৩০০ স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১ থেকে ৪০০ স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়। এ ধরনের পরিস্থিতিতে শিশু, প্রবীণ ও অসুস্থ ব্যক্তিদের ঘরের ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয়।

ট্যাগ : ঢাকা বায়ুদূষণ

Bangla Lead

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

আজ ঢাকার বায়ুমান সহনীয়, শীর্ষে লাহোর

প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মুহাঃ উবায়দুল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা লিড