ঢাকা    শনিবার, ০১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩
Bangla Lead

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে দি মারিয়ার আবেগী বার্তা

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
প্রকাশ : ১৭ জুন ২০২৬

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে দি মারিয়ার আবেগী বার্তা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেও আর্জেন্টিনা জাতীয় দলের প্রতি ভালোবাসা একটুও কমেনি আনহেল দি মারিয়ার। মাঠে আর লিওনেল মেসি, অ্যামিলিয়ানো মার্তিনেজদের সঙ্গে দেখা যাবে না তাকে, তবে হৃদয়ের জায়গা থেকে ঠিকই দলের পাশে আছেন আর্জেন্টিনার সাবেক এই তারকা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এ আর্জেন্টিনা তাদের অভিযান শুরু করবে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে। ক্যানসাস সিটিতে বাংলাদেশ সময় বুধবার সকাল ৭টায় মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়নরা। শিরোপা ধরে রাখার মিশনে লিওনেল স্কালোনির দলকে ঘিরে প্রত্যাশাও তুঙ্গে।

২০২৪ সালের কোপা আমেরিকা জয়ের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেন দি মারিয়া। ফলে এবারের বিশ্বকাপে মেসিদের সঙ্গে মাঠে থেকে আর লড়াই করা হচ্ছে না ৩৮ বছর বয়সী এই ফরোয়ার্ডের।

তবে বিশ্বকাপ শুরুর আগে দলের প্রতি নিজের ভালোবাসা ও সমর্থন জানাতে ভুল করেননি তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক আবেগঘন বার্তায় দি মারিয়া জানান, আর্জেন্টিনার এই স্বপ্ন এখন পুরো দেশের মানুষের স্বপ্ন।

বার্তায় তিনি লিখেছেন, আজ থেকে নতুন এক স্বপ্নের যাত্রা শুরু হচ্ছে। হৃদয়ের গভীর থেকে তিনি বলতে চান, পৃথিবীর শেষ দিন পর্যন্ত তারা দলের পাশে থাকবেন। খেলোয়াড় হিসেবে মাঠে লড়াই করার অনুভূতি যেমন তার জানা, তেমনি এখন একজন সমর্থক হিসেবে সেই লড়াই দেখার অনুভূতিও তিনি উপলব্ধি করছেন।

দি মারিয়া আরও বলেন, আর্জেন্টিনা দলের স্বপ্নই এখন প্রতিটি আর্জেন্টাইনের স্বপ্ন। সবাইকে ভালোবাসা জানিয়ে তিনি দলকে সবটুকু উজাড় করে দিয়ে জয়ের পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

তার এই বার্তা প্রকাশের পর অল্প সময়ের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। আর্জেন্টাইন সমর্থকদের কাছেও এটি আবেগের নতুন উপলক্ষ হয়ে ওঠে।

আর্জেন্টিনার সাম্প্রতিক সাফল্যের অন্যতম নায়ক দি মারিয়া। ২০২১ সালের কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলের বিপক্ষে তার গোলেই শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। পরে ফিনালিসিমাতেও গোল করেন তিনি। ২০২২ বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সের বিপক্ষে আর্জেন্টিনার দ্বিতীয় গোলটিও আসে তার পা থেকে।

Bangla Lead

শনিবার, ০১ আগস্ট ২০২৬

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে দি মারিয়ার আবেগী বার্তা

প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মুহাঃ উবায়দুল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা লিড