ঢাকা    বুধবার, ১৭ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
Bangla Lead

ম্যাচের আগে আর্জেন্টিনা-আলজেরিয়া সমর্থকদের সংঘর্ষ

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
প্রকাশ : ১৭ জুন ২০২৬

ম্যাচের আগে আর্জেন্টিনা-আলজেরিয়া সমর্থকদের সংঘর্ষ

ফিফা বিশ্বকাপে মাঠের লড়াই শুরুর আগেই নিউইয়র্কের টাইমস স্কয়ারে সংঘর্ষে জড়িয়েছেন আর্জেন্টিনা ও আলজেরিয়ার সমর্থকেরা। স্থানীয় সময় সোমবার রাত থেকে মঙ্গলবার ভোরের মধ্যে ঘটে যাওয়া এ ঘটনায় সেখানে থাকা পর্যটক ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত ঘটনাস্থলে যায় নিউইয়র্ক পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, দুই পক্ষের সমর্থকদের মধ্যে ধাক্কাধাক্কি, ঘুষি ও লাথি বিনিময়ের ঘটনা ঘটছে।

বিশ্বকাপের গ্রুপ ‘জে’-তে নিজেদের প্রথম ম্যাচের আগে ঐতিহ্যবাহী ‘বান্দেরাসো’ আয়োজন করেছিলেন আর্জেন্টিনার সমর্থকেরা। দলীয় পতাকা, স্লোগান ও নীল-সাদা রঙে টাইমস স্কয়ারে উৎসবমুখর পরিবেশ তৈরি করেন তারা।

একই সময়ে সেখানে আলজেরিয়ার সমর্থকদেরও বড় একটি অংশ উপস্থিত ছিল। পাশাপাশি ফ্রান্স ও সেনেগালের কিছু সমর্থকও টাইমস স্কয়ার এলাকায় জড়ো হয়েছিলেন।

ফরাসি সংবাদমাধ্যম লে পারিজিয়েনের বরাতে আর্জেন্টিনার সংবাদমাধ্যম ইনফোবাই জানিয়েছে, দুই দেশের সমর্থকদের মধ্যে অশ্লীল অঙ্গভঙ্গি ও বিদ্রূপাত্মক স্লোগান বিনিময়ের পর উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গিয়ে তা রাস্তায় হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়।

পুলিশ দ্রুত হস্তক্ষেপ করায় বড় ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো সম্ভব হয়েছে। তবে বিশ্বকাপের ম্যাচ ঘিরে সমর্থকদের এমন সহিংসতা নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

সূত্র: লে পারিজিয়েন, ইনফোবাই

Bangla Lead

বুধবার, ১৭ জুন ২০২৬

ম্যাচের আগে আর্জেন্টিনা-আলজেরিয়া সমর্থকদের সংঘর্ষ

প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মুহাঃ উবায়দুল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা লিড