ঢাকা    বুধবার, ১৭ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
Bangla Lead

ইরানের ড্রেসিংরুমে গিয়ে উৎসাহ দিলেন ফিফা প্রধান

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
প্রকাশ : ১৭ জুন ২০২৬

ইরানের ড্রেসিংরুমে গিয়ে উৎসাহ দিলেন ফিফা প্রধান
ছবি: সংগৃহীত

ড্র করে বিশ্বকাপ শুরু করেছে ইরান। সোমবার (১৫ জুন) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের সঙ্গে ২-২ গোলে সমতায় থেকে মাঠ ছাড়ে মধ্যপ্রাচ্যের দেশটি। তবে এই মুহূর্তে ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিনিধিদের মার্কিন যুক্তরাষ্ট্রে আসার গল্পটি খেলার চেয়েও বড় আকারে একটি রাজনৈতিক রূপ নিয়েছে।

ম্যাচ শুরুর আগে স্টেডিয়ামের ঠিক বাইরে বিক্ষোভে শামিল হন ইরানের বংশোদ্ভূত মার্কিনরা। ইরান সরকারের বিরুদ্ধে নানা কথা লেখা পোশাক পরে এসেছিলেন কেউ কেউ। কারও হাতে ইরানের সরকারের বিরুদ্ধে স্লোগান লেখা প্ল্যাকার্ডও ছিল। 

এছাড়া ইরানের জাতীয় সঙ্গীত বাজানোর সময়ও এই দুয়োধ্বনি শোনা যায়। গ্যালারিতে একই সময় ইরানের সাবেক ‘শাহ আমলের’ পতাকা ওড়াতে দেখা গেছে।

ম্যাচ শেষ হওয়ার পরপরই ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ইরানি খেলোয়াড়দের উৎসাহিত করতে তাদের ড্রেসিংরুমে যান। যুক্তরাষ্ট্রের গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী তিনি খেলোয়াড়দের বলেন, ‘আমি জানি আপনারা কিসের মধ্য দিয়ে যাচ্ছেন, আমি বুঝতে পারছি। কিন্তু আপনারা সবকিছুর চেয়ে শক্তিশালী এবং আপনারা পুরো বিশ্বের কাছে একটি শক্তিশালী বার্তা পাঠাচ্ছেন। আপনাদের অনেক ধন্যবাদ।’

গত সপ্তাহেও ইনফান্তিনো ইরান দলের যুক্তরাষ্ট্রে ভ্রমণের জটিলতা নিয়ে কথা বলেছিলেন। তখন তিনি বলেছিলেন, ‘তাদের নিয়ে আসার জন্য যদি তেহরান থেকে আমাকে নিজে বাস চালাতে হতো, আমি তা-ই করতাম।’

তবে টুর্নামেন্টের সুযোগ-সুবিধা ও পরিস্থিতি নিয়ে মার্কিন কর্তৃপক্ষ ও ফিফার সমালোচনা করেছেন ইরানের মিডফিল্ডার মোহাম্মদ মোহেবি। তিনি বলেন, ‘আমরা মেক্সিকো থেকে ম্যাচ শুরুর দিন সকালে যুক্তরাষ্ট্রে এসে পৌঁছেছি, কারণ আমাদের এখানে দীর্ঘ সময় থাকার অনুমতি নেই। এখন আমাদের আবার চলে যেতে হবে, ঠিক দুইদিন পর আবার এখানে ফিরে আসার জন্য। আমাদের সঙ্গে মোটেও ন্যায্য আচরণ করা হচ্ছে না। কিন্তু আমাদের কিছু করারও নেই।’ 

ট্যাগ : ইরান যুক্তরাষ্ট্র ফুটবল ফিফা

Bangla Lead

বুধবার, ১৭ জুন ২০২৬

ইরানের ড্রেসিংরুমে গিয়ে উৎসাহ দিলেন ফিফা প্রধান

প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মুহাঃ উবায়দুল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা লিড