ঢাকা    মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
Bangla Lead

নিউইয়র্কের প্রাণকেন্দ্রে বন্দুক হামলার আতঙ্ক, গ্রেপ্তার ৫০-এর বেশি

ছবি : সংগৃহীত

নিউইয়র্কের টাইমস স্কয়ারে এনবিএ শিরোপা উদযাপনকে ঘিরে ভয়াবহ বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। দীর্ঘ ৫৩ বছর পর নিউইয়র্ক নিক্সের চ্যাম্পিয়ন হওয়ার আনন্দ মুহূর্তেই আতঙ্কে পরিণত হয় গুলির ঘটনা, ছুরিকাঘাত, অগ্নিসংযোগ ও ভাঙচুরে। এ ঘটনায় অন্তত ৬৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

স্থানীয় সময় সোমবার রাতে টাইমস স্কয়ার এলাকায় হাজারো সমর্থক নিক্সের শিরোপা উদযাপনে জড়ো হন। এ সময় পরপর কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা গেলে উপস্থিত মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, নিরাপদ আশ্রয়ের খোঁজে শত শত মানুষ ছোটাছুটি শুরু করেন।

নিউইয়র্ক পুলিশ জানিয়েছে, এ ঘটনায় ১৭ বছর বয়সী এক কিশোর গুলিবিদ্ধ হয়েছে। অতিরিক্ত ভিড়ের কারণে অ্যাম্বুলেন্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে না পারায় তাকে পুলিশের গাড়িতে করে হাসপাতালে নেওয়া হয়।

পুলিশ আরও জানায়, উদযাপন চলাকালে অন্তত চারজন ছুরিকাঘাতের শিকার হয়েছেন। এছাড়া সহিংসতায় ১০ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।

ঘটনাস্থল থেকে ছড়িয়ে পড়া আরেকটি ভিডিওতে দেখা যায়, এক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে তার কাছ থেকে একটি লোডেড আগ্নেয়াস্ত্র উদ্ধার করছে পুলিশ।

উদযাপনের একপর্যায়ে কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তি বেসবল ব্যাট দিয়ে পুলিশের গাড়িতে হামলা চালায় এবং ভাঙচুর করে। এছাড়া পাঁচটি স্কুলবাস ও পাঁচটি পুলিশ যানবাহনে আগুন ধরিয়ে দেওয়া হয়। বিভিন্ন স্থানে সংঘর্ষের পাশাপাশি কয়েকজনকে সড়কের বাতিস্তম্ভ ও ট্রাফিক সিগন্যালের ওপর উঠে আতশবাজি ফোটাতেও দেখা যায়।

ক্ষতিগ্রস্ত স্কুলবাসগুলোর কয়েকটি ফুটবল বিশ্বকাপ উপলক্ষে দর্শক পরিবহনের কাজে ব্যবহৃত হচ্ছিল বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকজন উচ্ছৃঙ্খল ব্যক্তি বাসের ছাদে উঠে পড়ে এবং চালকের আসনেও বসে পড়ে। এর মধ্যে একটি হলুদ স্কুলবাসে আগুন ধরিয়ে দেওয়া হয়।

নিউইয়র্ক পুলিশ জানিয়েছে, সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত ৬৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে পুলিশ সদস্যের ওপর হামলা, অবৈধ অস্ত্র বহন এবং জনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে।

উল্লেখ্য, ১৯৭৩ সালের পর এই প্রথম এনবিএ চ্যাম্পিয়ন হয়েছে নিউইয়র্ক নিক্স। ১৯৯৯ সালের পর এবারই প্রথম দলটি এনবিএ ফাইনালে ওঠে। এর আগে ১৯৯৪ ও ১৯৯৯ সালে ফাইনালে উঠলেও শিরোপা জিততে পারেনি। নিক্সের শিরোপা উদযাপন উপলক্ষে আগামী বৃহস্পতিবার নিউইয়র্কে বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ উপলক্ষে শহরজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

সূত্র: এনডিটিভি ও বিবিসি

Bangla Lead

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

নিউইয়র্কের প্রাণকেন্দ্রে বন্দুক হামলার আতঙ্ক, গ্রেপ্তার ৫০-এর বেশি

প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মুহাঃ উবায়দুল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা লিড