ঢাকা    শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩
Bangla Lead

. বকেয়া বেতনের দাবিতে তেজগাঁওয়ে শ্রমিকদের বিক্ষোভ

প্রকাশ : ১৬ জুন ২০২৬

. বকেয়া বেতনের দাবিতে তেজগাঁওয়ে শ্রমিকদের বিক্ষোভ
বেতন দাবিতে তেজগাঁওয়ে শ্রমিকদের বিক্ষোভ |সংগৃহীত

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় বকেয়া বেতনসহ বিভিন্ন পাওনা পরিশোধের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন নাসা গ্রুপের পোশাকশ্রমিকরা।

মঙ্গলবার (১৬ জুন) সকাল সোয়া ১০টার দিকে শ্রমিকরা লাভ রোডসংলগ্ন প্রধান সড়কে অবস্থান নেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং আশপাশের এলাকায় যানজট সৃষ্টি হয়।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার পুলিশ সূত্রে জানা গেছে, নাসা গ্রুপের প্রায় ১০০ থেকে ১৫০ জন শ্রমিক বিক্ষোভে অংশ নেন। তারা সড়কে অবস্থান নেওয়ায় মূল সড়কের দুই পাশে দীর্ঘ সময় যানবাহন চলাচল বন্ধ থাকে।

শ্রমিকরা জানান, নাসা নীট লিমিটেড, নাসা অ্যাপারেলস লিমিটেড ও ওয়েস্টার্ন ড্রেসেস লিমিটেডের হেলপার থেকে ফ্যাক্টরি ম্যানেজার পর্যন্ত শ্রমিক-কর্মচারীদের মে মাসের বেতন পরিশোধ করতে হবে। এ ছাড়া ২০২৫ সালের ছুটির টাকা, ডিসেম্বরের এরিয়া বিল এবং নোটিশ পে-বিল পরিশোধের দাবিও জানান তারা।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, ‘নাসা গার্মেন্টসের শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছেন। এর আগেও তারা কয়েকবার একই দাবিতে অবরোধ করেছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা কাজ করছেন এবং শ্রমিকদের সঙ্গে আলোচনা চলছে।

ট্যাগ : তেজগাঁও, শ্রমিক বিক্ষোভ, বকেয়া বেতন, নাসা গ্রুপ

Bangla Lead

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

. বকেয়া বেতনের দাবিতে তেজগাঁওয়ে শ্রমিকদের বিক্ষোভ

প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬

featured Image

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় বকেয়া বেতনসহ বিভিন্ন পাওনা পরিশোধের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন নাসা গ্রুপের পোশাকশ্রমিকরা।

মঙ্গলবার (১৬ জুন) সকাল সোয়া ১০টার দিকে শ্রমিকরা লাভ রোডসংলগ্ন প্রধান সড়কে অবস্থান নেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং আশপাশের এলাকায় যানজট সৃষ্টি হয়।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার পুলিশ সূত্রে জানা গেছে, নাসা গ্রুপের প্রায় ১০০ থেকে ১৫০ জন শ্রমিক বিক্ষোভে অংশ নেন। তারা সড়কে অবস্থান নেওয়ায় মূল সড়কের দুই পাশে দীর্ঘ সময় যানবাহন চলাচল বন্ধ থাকে।

শ্রমিকরা জানান, নাসা নীট লিমিটেড, নাসা অ্যাপারেলস লিমিটেড ও ওয়েস্টার্ন ড্রেসেস লিমিটেডের হেলপার থেকে ফ্যাক্টরি ম্যানেজার পর্যন্ত শ্রমিক-কর্মচারীদের মে মাসের বেতন পরিশোধ করতে হবে। এ ছাড়া ২০২৫ সালের ছুটির টাকা, ডিসেম্বরের এরিয়া বিল এবং নোটিশ পে-বিল পরিশোধের দাবিও জানান তারা।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, ‘নাসা গার্মেন্টসের শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছেন। এর আগেও তারা কয়েকবার একই দাবিতে অবরোধ করেছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা কাজ করছেন এবং শ্রমিকদের সঙ্গে আলোচনা চলছে।

Bangla Lead

সম্পাদক ও প্রকাশক: মুহাঃ উবায়দুল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা লিড