ঢাকা    মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
Bangla Lead

বিশ্বকাপের শুরুতেই স্পেনের ধাক্কা, লজ্জার রেকর্ড ওইয়েরজাবালের

প্রকাশ : ১৬ জুন ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বিশ্বকাপের শুরুতেই স্পেনের ধাক্কা, লজ্জার রেকর্ড ওইয়েরজাবালের
মিকেল ওইয়েরজাবাল (ডানে) / ছবি: সংগৃহীত

বিশ্বকাপের মঞ্চে কঠিন শুরু হলো ইউরোপ চ্যাম্পিয়ন স্পেনের। গ্রুপ এইচের প্রথম ম্যাচে তুলনামূলক দুর্বল কেপ ভার্দের সঙ্গে গোলশূন্য ড্র করেছে লা রোহারা। তবে ম্যাচের ফলাফলের চেয়েও বেশি আলোচনায় স্প্যানিশ ফরোয়ার্ড মিকেল ওইয়েরজাবাল।

ইউরো ২০২৪ ফাইনালে জয়সূচক গোল করে স্পেনকে শিরোপা এনে দেওয়া ওইয়েরজাবাল এবার বিশ্বকাপের প্রথম ম্যাচেই গড়েছেন অস্বস্তিকর এক রেকর্ড। কেপ ভার্দের বিপক্ষে ম্যাচের শুরুর ৩০ মিনিটে একবারও বল স্পর্শ করতে পারেননি তিনি। ৩১তম মিনিটে গিয়ে প্রথমবার বল ছোঁয়ার সুযোগ পান এই রিয়াল সোসিয়েদাদ ফরোয়ার্ড।

পরিসংখ্যানভিত্তিক সংবাদমাধ্যম দ্য অ্যানালিস্টের তথ্য অনুযায়ী, ১৯৬৬ বিশ্বকাপ থেকে নির্ভরযোগ্যভাবে ম্যাচের পরিসংখ্যান সংরক্ষণ শুরু হওয়ার পর বিশ্বকাপ ম্যাচের প্রথম ৩০ মিনিটে কোনো খেলোয়াড়ের বল স্পর্শ না করার ঘটনা এটিই প্রথম।

শুধু ওইয়েরজাবাল নন, পুরো স্পেন দলই প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেনি। ম্যাচে বলের দখল ও আক্রমণে এগিয়ে থাকলেও গোলের দেখা পায়নি লুইস দে লা ফুয়েন্তের দল। অন্যদিকে বিশ্বকাপে অভিষেক করা কেপ ভার্দে দারুণ রক্ষণভাগ ও গোলরক্ষক ভোজিনহার অসাধারণ পারফরম্যান্সে স্পেনকে আটকে দেয়।

তরুণ তারকা লামিন ইয়ামাল শুরু থেকে না থাকায় স্পেনের আক্রমণে ধার কম ছিল বলেও আলোচনা হচ্ছে। পরে বদলি হিসেবে মাঠে নামলেও দলকে জয় এনে দিতে পারেননি তিনি।

কেপ ভার্দের জন্য এই ড্র ঐতিহাসিক অর্জন। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই ইউরোপ চ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে পয়েন্ট আদায় করে দলটি ফুটবলবিশ্বকে চমকে দিয়েছে। অন্যদিকে স্পেনের জন্য এটি বড় সতর্কবার্তা। সামনে গ্রুপ পর্বে এগোতে হলে আক্রমণভাগে দ্রুত ছন্দে ফিরতে হবে লা রোহাদের।

সূত্র: দ্য অ্যানালিস্ট, ইএসপিএন, ফক্স স্পোর্টস

Bangla Lead

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

বিশ্বকাপের শুরুতেই স্পেনের ধাক্কা, লজ্জার রেকর্ড ওইয়েরজাবালের

প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মুহাঃ উবায়দুল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা লিড