ঢাকা    মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
Bangla Lead

রামিসা হত্যা মামলা: পেপারবুক প্রস্তুত, হাইকোর্টে শুনানি যে কোনো দিন

প্রকাশ : ১৬ জুন ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

রামিসা হত্যা মামলা: পেপারবুক প্রস্তুত, হাইকোর্টে শুনানি যে কোনো দিন
আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তার। ছবি: সংগৃহীত

রাজধানীর পল্লবীতে ৮ বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারের ডেথ রেফারেন্স ও জেল আপিল শুনানির জন্য পেপারবুক প্রস্তুত করা হয়েছে। ফলে যে কোনো দিন হাইকোর্টের বিশেষ বেঞ্চে মামলাটির শুনানি শুরু হতে পারে।

মঙ্গলবার (১৬ জুন) সুপ্রিম কোর্ট প্রশাসন বিষয়টি নিশ্চিত করেছে।

সুপ্রিম কোর্ট প্রশাসন জানায়, বিজি প্রেস থেকে পেপারবুক প্রস্তুত হয়ে সুপ্রিম কোর্টে এসেছে। বর্তমানে তা যাচাই-বাছাই করা হচ্ছে। এই প্রক্রিয়া শেষ হলে মামলাটি শুনানির জন্য হাইকোর্টের বিশেষ বেঞ্চে উঠবে।

এর আগে গত ৯ জুন আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড অনুমোদনের নথি ডেথ রেফারেন্স হিসেবে হাইকোর্টে আসে।

গত ৭ জুন রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার দায়ে সোহেল রানা ও স্বপ্না আক্তারকে ফাঁসির রায় দেন বিচারিক আদালত। একই সঙ্গে সোহেল রানাকে ৫ লাখ টাকা এবং স্বপ্না আক্তারকে ২ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

মামলার অভিযোগ অনুযায়ী, গত ১৯ মে পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা করা হয়। এ ঘটনায় সোহেল রানাকে প্রধান আসামি এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকে সহযোগী হিসেবে অভিযুক্ত করা হয়।

সূত্র: সুপ্রিম কোর্ট প্রশাসন

Bangla Lead

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

রামিসা হত্যা মামলা: পেপারবুক প্রস্তুত, হাইকোর্টে শুনানি যে কোনো দিন

প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬

featured Image

রাজধানীর পল্লবীতে ৮ বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারের ডেথ রেফারেন্স ও জেল আপিল শুনানির জন্য পেপারবুক প্রস্তুত করা হয়েছে। ফলে যে কোনো দিন হাইকোর্টের বিশেষ বেঞ্চে মামলাটির শুনানি শুরু হতে পারে।

মঙ্গলবার (১৬ জুন) সুপ্রিম কোর্ট প্রশাসন বিষয়টি নিশ্চিত করেছে।

সুপ্রিম কোর্ট প্রশাসন জানায়, বিজি প্রেস থেকে পেপারবুক প্রস্তুত হয়ে সুপ্রিম কোর্টে এসেছে। বর্তমানে তা যাচাই-বাছাই করা হচ্ছে। এই প্রক্রিয়া শেষ হলে মামলাটি শুনানির জন্য হাইকোর্টের বিশেষ বেঞ্চে উঠবে।

এর আগে গত ৯ জুন আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড অনুমোদনের নথি ডেথ রেফারেন্স হিসেবে হাইকোর্টে আসে।

গত ৭ জুন রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার দায়ে সোহেল রানা ও স্বপ্না আক্তারকে ফাঁসির রায় দেন বিচারিক আদালত। একই সঙ্গে সোহেল রানাকে ৫ লাখ টাকা এবং স্বপ্না আক্তারকে ২ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

মামলার অভিযোগ অনুযায়ী, গত ১৯ মে পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা করা হয়। এ ঘটনায় সোহেল রানাকে প্রধান আসামি এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকে সহযোগী হিসেবে অভিযুক্ত করা হয়।

সূত্র: সুপ্রিম কোর্ট প্রশাসন

Bangla Lead

সম্পাদক ও প্রকাশক: মুহাঃ উবায়দুল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা লিড