ঢাকা    সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
Bangla Lead

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি ইসরাইলের জন্য ক্ষতিকর: স্মোট্রিচ

প্রকাশ : ১৫ জুন ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি ইসরাইলের জন্য ক্ষতিকর: স্মোট্রিচ
বেজালেল স্মোট্রিচ। ছবি: সংগৃহীত

পাকিস্তানের মধ্যস্থতায় সম্পন্ন হওয়া যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিকে ইসরাইল ও ‘মুক্ত বিশ্বের’ জন্য ক্ষতিকর বলে দাবি করেছেন ইসরাইলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ।

সোমবার (১৫ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

স্মোট্রিচ বলেন, ইরানকে দুর্বল করার জন্য পরিচালিত যৌথ অভিযানে বেশ কিছু বড় সাফল্য এসেছে। এসব অর্জন কোনোভাবেই নষ্ট হতে দেওয়া যাবে না।

তিনি দাবি করেন, ইরান যেন কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, তা নিশ্চিত করতে ইসরাইলকে নিজস্ব উদ্যোগে এবং ভিন্ন উপায়ে দেশটির বর্তমান সরকারের বিরুদ্ধে অভিযান চালিয়ে যেতে হবে।

একই সঙ্গে লেবানন সীমান্ত পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন ইসরাইলি অর্থমন্ত্রী। তার দাবি, সেখানে ইসরাইল বড় পরীক্ষার মুখোমুখি হচ্ছে। হিজবুল্লাহকে সীমান্ত এলাকা থেকে দূরে সরিয়ে দিতে ইসরাইলি সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে তিনি নিজের অবস্থান থেকে চেষ্টা চালিয়ে যাবেন বলেও জানান।

এর আগে রোববার (১৪ জুন) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে একটি শান্তি চুক্তি সম্পন্ন হওয়ার ঘোষণা দেন। চুক্তির আওতায় লেবাননসহ সব ফ্রন্টে যুদ্ধবিরতি, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং ইরানের ওপর থেকে মার্কিন নৌ-অবরোধ প্রত্যাহারের বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।

তবে যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক ঘোষণার পরও সোমবার দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলা অব্যাহত ছিল। লেবাননের সরকারি হিসাব অনুযায়ী, গত ২ মার্চ থেকে শুরু হওয়া ইসরাইলি হামলায় এখন পর্যন্ত ৩ হাজার ৭০০ জনের বেশি মানুষ নিহত এবং প্রায় ১১ হাজার ৫০০ জন আহত হয়েছেন। এ ছাড়া বাস্তুচ্যুত হয়েছেন ১৫ লাখের বেশি মানুষ।

সূত্র: আনাদোলু এজেন্সি

ট্যাগ : যুক্তরাষ্ট্র ইরান চুক্তি, ইসরাইল, বেজালেল স্মোট্রিচ, ইরান, ডোনাল্ড ট্রাম্প,

Bangla Lead

সোমবার, ১৫ জুন ২০২৬

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি ইসরাইলের জন্য ক্ষতিকর: স্মোট্রিচ

প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

featured Image

পাকিস্তানের মধ্যস্থতায় সম্পন্ন হওয়া যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিকে ইসরাইল ও ‘মুক্ত বিশ্বের’ জন্য ক্ষতিকর বলে দাবি করেছেন ইসরাইলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ।

সোমবার (১৫ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

স্মোট্রিচ বলেন, ইরানকে দুর্বল করার জন্য পরিচালিত যৌথ অভিযানে বেশ কিছু বড় সাফল্য এসেছে। এসব অর্জন কোনোভাবেই নষ্ট হতে দেওয়া যাবে না।

তিনি দাবি করেন, ইরান যেন কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, তা নিশ্চিত করতে ইসরাইলকে নিজস্ব উদ্যোগে এবং ভিন্ন উপায়ে দেশটির বর্তমান সরকারের বিরুদ্ধে অভিযান চালিয়ে যেতে হবে।

একই সঙ্গে লেবানন সীমান্ত পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন ইসরাইলি অর্থমন্ত্রী। তার দাবি, সেখানে ইসরাইল বড় পরীক্ষার মুখোমুখি হচ্ছে। হিজবুল্লাহকে সীমান্ত এলাকা থেকে দূরে সরিয়ে দিতে ইসরাইলি সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে তিনি নিজের অবস্থান থেকে চেষ্টা চালিয়ে যাবেন বলেও জানান।

এর আগে রোববার (১৪ জুন) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে একটি শান্তি চুক্তি সম্পন্ন হওয়ার ঘোষণা দেন। চুক্তির আওতায় লেবাননসহ সব ফ্রন্টে যুদ্ধবিরতি, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং ইরানের ওপর থেকে মার্কিন নৌ-অবরোধ প্রত্যাহারের বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।

তবে যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক ঘোষণার পরও সোমবার দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলা অব্যাহত ছিল। লেবাননের সরকারি হিসাব অনুযায়ী, গত ২ মার্চ থেকে শুরু হওয়া ইসরাইলি হামলায় এখন পর্যন্ত ৩ হাজার ৭০০ জনের বেশি মানুষ নিহত এবং প্রায় ১১ হাজার ৫০০ জন আহত হয়েছেন। এ ছাড়া বাস্তুচ্যুত হয়েছেন ১৫ লাখের বেশি মানুষ।

সূত্র: আনাদোলু এজেন্সি

Bangla Lead

সম্পাদক ও প্রকাশক: মুহাঃ উবায়দুল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা লিড