প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬
ইন্টারপোলের রেড নোটিশে ৫৯ বাংলাদেশির নাম
||
আন্তর্জাতিক পুলিশিং সংস্থা ইন্টারপোলের ওয়েবসাইটে সারা বিশ্বের ‘ওয়ান্টেড’ আসামি হিসেবে ৬ হাজার ৪৪২ জনের তালিকা রয়েছে। এর মধ্যে ৫৯ জন বাংলাদেশি নাগরিক রয়েছেন বলে জানা গেছে।মানবতাবিরোধী অপরাধ, দুর্নীতি ও জালিয়াতির মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ সংযুক্ত আরব আমিরাতে গ্রেপ্তারের পর দেশে নতুন করে আলোচনায় এসেছে ইন্টারপোল ও রেড নোটিশের বিষয়টি। সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ১২ জুন দুবাই পুলিশ ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোর মাধ্যমে বাংলাদেশকে ইমেইলে জানায়, সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন এবং সেখানে হেফাজতে রয়েছেন।খোঁজ নিয়ে জানা গেছে, ইন্টারপোলে রেড নোটিশভুক্ত আসামির সংখ্যা আরও বেশি। তবে সব রেড নোটিশভুক্ত ব্যক্তির নাম ওয়েবসাইটের প্রকাশ্য ‘ওয়ান্টেড’ তালিকায় প্রকাশ করে না সংস্থাটি। অনেক ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের নিরাপত্তা সংস্থাগুলোর নেটওয়ার্কে তথ্য রাখা হয়, যাতে অভিযুক্ত ব্যক্তি গা-ঢাকা দিতে না পারেন।বেনজীর আহমেদের বিরুদ্ধেও ইন্টারপোলের রেড নোটিশ জারি হয়েছিল। ২০২৫ সালের এপ্রিলে পুলিশ সদর দপ্তর জানায়, সাবেক আইজিপি বেনজীর আহমেদের বিরুদ্ধে ইন্টারপোল রেড নোটিশ জারি করেছে। তবে সে সময় তার ছবি ও তথ্য ইন্টারপোলের প্রকাশ্য ওয়ান্টেড তালিকায় দেখা যায়নি।প্রকাশিত ওয়ান্টেড তালিকায় থাকা ৫৯ বাংলাদেশিকে দেশে-বিদেশে বিভিন্ন অপরাধের অভিযোগে বাংলাদেশসহ কয়েকটি দেশের কর্তৃপক্ষ খুঁজছে। এসব দেশের মধ্যে যুক্তরাষ্ট্র, ভারত, মালদ্বীপ, মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা, বেলজিয়াম, সিঙ্গাপুর ও ইসওয়াতানি রয়েছে বলে জানা গেছে।বিদেশি রাষ্ট্র যেসব বাংলাদেশির সন্ধান চেয়েছে, তাদের মধ্যে কয়েকজনকে হত্যা, মুদ্রা জালিয়াতি, চোরাচালান, তছরুপ, অস্ত্র মামলা ও যৌন নির্যাতনের অভিযোগে খোঁজা হচ্ছে। অন্যদিকে বাংলাদেশ সরকারও হত্যা, মানবপাচার, পর্নোগ্রাফি, অস্ত্র মামলা, নির্যাতন ও জালিয়াতির অভিযোগে কয়েকজন পলাতক আসামিকে খুঁজছে।ইন্টারপোলের রেড নোটিশ কোনো আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা নয়। এটি সদস্যদেশগুলোর আইনশৃঙ্খলা বাহিনীর কাছে কোনো পলাতক ব্যক্তিকে শনাক্ত, অবস্থান নির্ণয় বা আটক করার অনুরোধ হিসেবে ব্যবহৃত হয়। পরবর্তী আইনি প্রক্রিয়া সংশ্লিষ্ট দেশের আইন ও প্রত্যর্পণ ব্যবস্থার ওপর নির্ভর করে।১৯২৩ সালে প্রতিষ্ঠিত ইন্টারপোল বা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশনের সদস্য বর্তমানে ১৯৬টি দেশ। সংস্থাটি আন্তর্জাতিক অপরাধ দমন ও পলাতক আসামি শনাক্তে সদস্যদেশগুলোর পুলিশ ও নিরাপত্তা সংস্থার মধ্যে সমন্বয় করে থাকে।সূত্র: ইন্টারপোল
সম্পাদক ও প্রকাশক: মুহাঃ উবায়দুল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা লিড