প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬
ইরান পারমাণবিক অস্ত্র না রাখতে রাজি হয়েছে: ট্রাম্প
||
ইরান পারমাণবিক অস্ত্র না রাখার বিষয়ে সম্মত হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে এ দাবি করেন তিনি। খবর জিও নিউজের।পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘ইরান কখনোই পারমাণবিক অস্ত্র না রাখার বিষয়ে সম্মত হয়েছে।’একই পোস্টে ইরানকে যুক্তরাষ্ট্র ৩০০ মিলিয়ন ডলার দিচ্ছে বলে যে খবর ছড়িয়েছে, সেটিও নাকচ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি দাবি করেন, এ ধরনের খবর সম্পূর্ণ মিথ্যা।ট্রাম্প বলেন, ‘যুক্তরাষ্ট্র ইরানকে ৩০০ মিলিয়ন ডলার দিচ্ছে, এমন খবর ভুয়া। এটি ডেমোক্র্যাটদের ছড়ানো অপপ্রচার।’এর আগে যুদ্ধ অবসানের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক ইলেকট্রনিকভাবে স্বাক্ষরিত হয়েছে বলেও দাবি করেন ট্রাম্প। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভাব্য যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির মাধ্যমে যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি থাকলেও এর বাস্তবায়ন ও বিস্তারিত শর্ত এখনো স্পষ্ট নয়। চুক্তির আলোচনায় যুদ্ধবিরতি, হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার বিষয় রয়েছে। ট্রাম্পের দাবি অনুযায়ী, ওই নথিতে তিনি নিজে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ স্বাক্ষর করেছেন।একজন জ্যেষ্ঠ মার্কিন প্রশাসনিক কর্মকর্তার বরাতে এএফপি জানায়, প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই নথিতে স্বাক্ষর করতে চেয়েছিলেন। কারণ, তিনি এই প্রক্রিয়া সফলভাবে শেষ করার বিষয়ে নিজের অঙ্গীকার দেখাতে চেয়েছেন।তবে ইরানের পক্ষ থেকে ট্রাম্পের এই দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এর আগে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প দাবি করেছিলেন, ইরান পারমাণবিক অস্ত্র না রাখার বিষয়ে সম্মত হয়েছে। তবে তেহরান সবসময় বলে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত।
সূত্র: রয়টার্স, এএফপি
সম্পাদক ও প্রকাশক: মুহাঃ উবায়দুল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা লিড