প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬
দিল্লির ঘটনায় যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা জানালেন পররাষ্ট্রমন্ত্রী
||
দিল্লি বিমানবন্দরে উপদেষ্টা জাহেদকে আটকে দেওয়া অনাকাঙ্ক্ষিত: পররাষ্ট্রমন্ত্রীদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানকে দীর্ঘ সময় আটকে রাখার ঘটনাকে ‘অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক’ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।সোমবার (১৫ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। পররাষ্ট্রমন্ত্রী জানান, ঘটনাটি নিয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় যথোপযুক্ত ব্যবস্থা নিচ্ছে।খলিলুর রহমান বলেন, এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং দুঃখজনকও বটে। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় যথোপযুক্ত ব্যবস্থা নিচ্ছে। দিনের শেষে বিষয়টি নিয়ে বিস্তারিত জানানো হবে।জানা গেছে, ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের দুই দিনের বৈঠকে অংশ নিতে রোববার সন্ধ্যায় দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ওই বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল তার।তবে বিমানবন্দরে পৌঁছানোর পর ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে প্রায় আড়াই ঘণ্টা বসিয়ে রাখে। এ সময় তাকে দিল্লিতে প্রবেশের অনুমতি দেওয়া হবে কি না, সে বিষয়ে স্পষ্ট কিছু জানানো হয়নি। পরে পরিস্থিতি বিবেচনায় তিনি দিল্লিতে না গিয়ে দেশে ফেরার সিদ্ধান্ত নেন।ঢাকা ট্রিবিউনের খবরে বলা হয়েছে, জাহেদ উর রহমানের সফর ও বৈঠকে অংশগ্রহণের বিষয়ে বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে আগেই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছিল। ভারতীয় সংবাদমাধ্যম নিউজ এইটটিনের বরাতে জানা যায়, কিছু সময় জিজ্ঞাসাবাদের পর ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে ভারতে প্রবেশের অনুমতি দিলেও ডা. জাহেদ উর রহমান তাতে সম্মত হননি।
পরে তিনি কলম্বো হয়ে ঢাকায় ফেরার সিদ্ধান্ত নেন। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান বলে স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে
সম্পাদক ও প্রকাশক: মুহাঃ উবায়দুল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা লিড